Showing posts with label SLIDER. Show all posts
Showing posts with label SLIDER. Show all posts

আমাদের জীবনের অবস্থা। ইসলামিক দৃষ্টি কোণ থেকে। Islamic study bangla.


আমাদের জীবনের অবস্থা

আমাদের মধ্যে অনেকে এখনো নামাজ এবং আল্লাহর ইবাদত থেকে বিমূখ আছি। আমরা যে একেবারে আল্লাহ তায়ালাকে ভুলে গেছি তাও নাহ। দিনে একবার হলেও আমাদের স্বরনে আসে আল্লাহর কথা। মনে হয় একদিন এই পৃথিবীছেড়ে চলে যেতেই হবে। কিন্তু তার মাঝে আমরা কিছু কিছু পাপ কর্মের সাথে লিপ্ত আছি। 

আমরা যে ইচ্ছে করেই এইসব পাপ কাজ কর্মগুলো করছি তাও নয়। আমরা পরিকল্পনা করি যে আজ নয় কাল কাল নয় পড়শু এই পাপ কাজ থেকে বেরিয়ে আসবো। আল্লাহ তায়ালার দেওয়া জীবন বিধান এবং রাসুল সঃ এর জীবন আদর্শ মত নিজেদের জীবন গড়বো। কিন্তু তা আর হয়ে ওঠে না।

হয়তো ব্যাস্ততাই না হয় অজ্ঞতাই নিজের অজান্তেই। কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদেরকে 

একদিন আল্লাহর সামনে দাড়াতে হবে এবং জবাব দিহিতা করতে হবে। কিন্তু এই ছোট্ট জীবনে ব্যাস্ততার ফাকে সেই কথা মনে আনার সময় হয়তো আর হয়ে উঠে না।

আল্লাহ তায়ালার সামনে দাড়ানোর জন্য আমাদের যেই প্রস্তুতি নেওয়ার দরকার তা আমরা হয়তো এক্ষুনি নিচ্ছিনা। আমরা ভাবছি আজ না হয় কালকে, না হয় পরশু সব ঠিক হয়ে যাবে। আমি আবার ফিরে আসবো। কিন্তু পরিস্থিতির চাপে বা অন্যান্য কারনে তা হয়ে ওঠে না। যার ফলে আমরা পাপ কর্মের সাথে ক্রমাগত লিপ্ত হয়ে আছি।

আসলে মানুষের জীবনের কোন গ্যারান্টি ওয়ারেন্টি নাই। মানুষ যেতে যেতে ফিরে আসে। আবার ফিরে আসতে আসতে চলে যাই। আজকে বেঁচে আছি চলা ফেরা করছি সব স্বাভাভীক। কিন্তু কালকে কি হবে আমি নিজেও জানিনা। হয়তো কার কাছে থেকে বিদায় নেওয়ারও সময় পাবো না। আমার সামনে এমন হাজারো ঘটনা ঘটেছে ভালো স্বুস্থ মানুষ হাটা চলা করছিলো কিছুক্ষন আগেই...... কিন্তু তার হঠাৎ কোত্থেকে কি হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম নাহ। বিকেলে শুনি তিনি আর বেঁচে নেই। 

এমন আমার আপনার সাথেও হবে না তার কোন গ্যারান্টি নাই। কোন এক সন্ধাই অথবা বিকেলে অথবা সকালে শোনা যাবে আপনিও আর বেঁচে নাই। আপনি রাত্রিবেলা ভালো মনে ঘুমাবেন সকালে উঠতে পারবেন কিনা তার গ্যারান্টি দিতে পারবেন নাহ। 

আপনি সকালে উঠেছেন বিকাল দেখেতে পারবেন কি না সন্দেহ। আপনি কালকের পরিকল্পনা করছেন আজকে আপনার কি হবে আপনিও বলতে পারবেন নাহ। আপনি আজকে দুপুরে রিজিকের জন্য বের হলেন আর ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ।

দুই কদম হাটলেন ফিরিয়ে নিতে পারবেন কিনা সন্দেহ। দুই কদম তো দূর এক কদম হাটতে পারবেন কি না তাও সন্দেহ। এক ঘন্টা পরে আপনি আর পৃথিবীতে থাকতে পারবেন কি না তাও জানেন নাহ। পরবর্তী এক মিনিটেই হয়তো আপনার চিহ্নটুকো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে দুনিয়া থেকে। আর এক সেকেন্ডের নিশ্চয়তা আপনি দিতে পারবেন নাহ। যেই নিশ্বাস টুকো ভিতরে নিলেন সেটা আর বাইরে বের হবে কিনা তাও আপনি জানেন নাহ।

আর তাই ভবিষ্যত পরিকল্পনা না করে যা করবেন একখুনি করে ফেলুন। যদি পাপ করে থাকেন আল্লাহ তায়ালার কাছে মাফ চান তওবা করুন। তিনি ক্ষমা করে দিবেন। যদি এই ওয়াক্তর সালাত আদায় না করে থাকেন তাহলে আদায় করে আসুন। 

যদি ভাবেন এখনো সময় আছে আমি কালকে থেকে নামাজ পড়বো তাহলে আপনি ভুল। হয়তো আগামিকাল এই সময় আপনার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। 

তাই নামাজকে বলবেন নাহ আপনার কাজ আছে। কাজকে বলবেন আপনার নামাজ আছে। 

মৃত্যু কিছু পুরুষকে প্রথমবারের মতো মসজিদে নিয়ে আসে আর কিছু মহিলাকে প্রথম বারের মতো পর্দা করায়।

আরও পড়ুনঃ 

ssc exam 2021 news. এসএসসি নিয়েও কেউ কেউ টাকা ইনকাম করে নিচ্ছে। অসাধু ব্যাক্তিরা যেভাবে টাকা ইনকাম করছে বিস্তারিতঃ

ssc exam news,ssc exam news today,ssc exam,ssc exam 2020,ssc exam date 2020,ssc exam date,ssc exam calendar,ssc exam syllabus,ssc exam 2021,ssc exam pattern,ssc exam 2021


মূল প্রসঙ্গঃ

ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা সত্য খবর প্রকাশ করে। একদম শেষ আপডেট টাও পৌছে দেওয়ার জন্য তারা সর্বদা প্রস্তুত। এইসব ইউটিউবার শুধু মাত্র মানুষের কাছে খবর এবং বার্তা পৌছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু এসএসসি পরিক্ষার নামে অনেকে ব্যাবসাও করে খাচ্ছে।

তবে এমন লোকের সংখ্যা খুবই কম। আর এদেরকে চিহ্নিত করাটাও খুব সহজ। কারন এরা খুব পুরাতন খবর গুলোকে সামনে নিয়ে আসছে আর বার বার ঐগুলোই পাবলিশ করছে এবং থাম্বেইল এ লিখে দিচ্ছে একদম নতুন খবর। তাজা খবর ইত্যাদী। তবে এমন লোকের সংখ্যা খুবই কম।

এরা সাধারনত একদম উত্তেজনার সময়ে আসে যেটাকে বলা হয় ট্রেন্ডিং টপিক। কারন এই সকল টপিক নিয়ে কাজ করলে খুব তারাতারি সফল হওয়া যায়। আর ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা খারাপ কিছু না। কিন্তু এরা যা করে তা হলো উত্তেজনার সুযোগ নিয়ে সাধারন মানুষকে ভুল তথ্য পৌছে দেয়। যার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু সবাই এমন না।

অনেকে আছে ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করে তার দক্ষতা প্রমান করে। এই সকল ইউটিউবার /ব্লগার সৎ উপায়েই সফল হয়ে থাকে।

কেন তারা এমন করে?

মূলত তারা তাদের স্বার্থ হাসিল করার জন্যই এমনটা করে থাকে। যেমন কোন ইউটিউবার এমন করলে তার কারন হচ্ছে সেই ইউটিউবার তার চ্যানেলের মনিটাইজ পাওয়ার জন্য এমন করছে। সাধারনত একটি চ্যানেলের মনিটাইজ পেতে হলে সেই চ্যানেলটির 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচটাইম লাগে। যারা মন থেকে তাদের বুদ্ধি মেধা ও শ্রম দিয়ে কাজ করে তাদের কাছে এই ব্যাপারটা খুবই তুচ্ছ। আবার অনেক ইউটিউবার আছে যাদের কাছে এই বিষয়টিই খুবই কষ্টকর। কারন তাদের কাজের প্রতি কোন আগ্রহ নেই তবে তাদের মধ্যে ইনকাম করার প্রবণতা প্রচুর। আর তাই তারা কোন এক নির্দিষ্ট সময় বেছে নেয় যখন কোন ট্রেন্ডিং টপিক চলতে থাকে তখন বার বার তারা অসাধু উপায়ে এই কাজগুলো করে থাকে। যার কারনে মানুষ অনেক সময় বিভ্রান্তির মধ্যে পরে যায়।

কিভাবে তারা করে?

তারা টাইটেল এবং থাইম্বেল ভুল দেয়। যেমন উদাহরণস্বরূপঃ “একদম নতুন খবর” বা দেখা যায় দুই এক মাসের আগের খবর নিয়ে এসে টাইটেল দেয় “একি বল্ল শিক্ষা বোার্ড”। এইগুলো সবসময় মিথ্যা তা নয় কিন্তু যখন ট্রেন্ডিং কোন টপিক চলে তখন তারা এসে অসাধু উপায়ে তাদের ভিডিওর ভিই সাবস্ক্রাইবার বাড়াতে চাই। 
আবার তারা থাম্বেইলে অনেক ধরনের ছবি দেখায় কিন্তু ভিডিওর মধ্যে গেলে দেখা যায়ে ভিতরে তার কিছুই নাই। সাধারনত ইউটিউবে এই ধরনের চ্যানেল গুলো মনিটাইজ পায়না। কিন্তু অনেক সময় আবার পেয়েও যায় যখন ট্রেন্ডিং টপিক চলতে থাকে। কারন এই সময়ের মধ্যে এত দ্রুত ভিউ সাবস্ক্রাইবার বারতে থাকে যে, তখন বোঝা অসাধ্য হয়ে যায় যে কোনটা আসল আর কোনটা নকল।  

কিভাবে সতর্ক হবেন?

যারা দুই একবার প্রতারিত হয়েছেন তারাসহ অনেকে ভাবেন যে ভেরিফাই করা চ্যানেল গুলোর খবর সঠিক। কিন্তু না। যারা নতুন কাজ করা শুরু করেছে তারা এক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে। আসলে ইউটিউব হচ্ছে একটি মুক্ত প্লাটফর্ম। আর তাই আপনারা যারা প্রতারিত হয়েছেন বা যেই সকল চ্যানেল থেকে প্রতারিত হয়েছেন সেউ সকল চ্যানেল গুলোকে চিহ্নিত করে তাদের কে বর্জনের চেষ্টা করুন। 

(বিদ্রঃ কোন ইউটিউবারকে ছোট করা হয়নি।  শুধু যারা প্রতারণা করে তাদের কথা বলা হয়েছে।)